০১ জুলাই, ২০২২ ০৬:২৫ পিএম

অধ্যাপক হলেন ঢাকা ডেন্টালের উপাধ্যক্ষ ডা. মোখলেস

অধ্যাপক হলেন ঢাকা ডেন্টালের উপাধ্যক্ষ ডা. মোখলেস
ডা. মোখলেসুর রহমান।

মেডিয়েস রিপোর্ট: সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ ডা. মোখলেসুর রহমান। আজ শুক্রবার (১ জুলাই) বিকেলে মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন তিনি।

পদোন্নতি পাওয়ার অনুভূতি জানতে চাইলে ডা. মোখলেস বলেন, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার উপর অর্পিত দায়িত্ব শতভাগ আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করবো। ঢাকা ডেন্টাল কলেজকে ঢেলে সাজানোর চেষ্টা করবো। সবার সাথে সমন্বয় করে কাজগুলো সম্পন্ন করবো।’

সম্প্রতি ডা. মোখলেস ছাড়াও পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসককে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশে পরিপ্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ছয় চিকিৎসককে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক শূন্য পদায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হলো।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদোন্নতি
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক