৩০ জুন, ২০২২ ০১:২৯ পিএম
ডা. অদিতির মৃত্যুতে সলিমুল্লাহ মেডিকেলের শোক
ডা. অদিতি।
মেডিভয়েস রিপোর্ট: অগ্নিদগ্ধ শিশু বিশেষজ্ঞ ডা. অদিতির মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল। বুধবার (২৯ জুন) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো ওই শোক বার্তায় বলা হয়েছে, ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউনেটোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. অদিতি সরকারের মৃত্যুতে হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
প্রসঙ্গত, চিকিৎসক অদিতি সরকার অগ্নিদগ্ধ হয়ে গত ২৪ জুন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। বুধবার (২৯ জুন) সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত