২৯ জুন, ২০২২ ০৩:১৫ পিএম

আদ্-দ্বীন মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. আশরাফ

আদ্-দ্বীন মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. আশরাফ
অধ্যাপক ডা. মো. আশরাফ-উজ-জামান বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি।

মেডিভয়েস রিপোর্ট: আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আশরাফ-উজ-জামান। 

আজ বুধবার (২৯ জুন) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন তিনি। সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডা. বিল্লাল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এর আগে গত ২৭ মার্চ আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন অধ্যাপক ডা. বিল্লাল আলম।

নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল মেডিকেল কলেজ ও আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহা ব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম মুকুল প্রমূখ।

অধ্যাপক ডা. মো. আশরাফ-উজ-জামান বলেন, সর্বপ্রথম মহান আল্লাহ তা’য়ালার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। এরপর আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করে আমি আনন্দিত। আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

অধ্যাপক ডা. মো. আশরাফ-উজ-জামান ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমডি ডিগ্রি সম্পন্ন করেন। ডা. আশরাফ-উজ-জামান ২০০৮ সালে সহকারী অধ্যাপক হিসেবে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে যোগদান করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক