২৯ জুন, ২০২২ ০১:৫১ পিএম

বিএসএমএমইউ’র ৬৯০ কোটি ৯০ লাখ টাকার বাজেট ঘোষণা

বিএসএমএমইউ’র ৬৯০ কোটি ৯০ লাখ টাকার বাজেট ঘোষণা
এ বছরে ঘাটতি বাজেট ১৩০ কোটি টাকা।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৬৯০ কোটি ৯০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে বন্ধ্যত্ব নিরসনে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে ৫ কোটি টাকা।

আজ বুধবার (২৯জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের নিচতলায় ডা.মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন বিএসএমএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এর আগে ভিসির সভাপত্বিতে ৮৬তম সিন্ডিকেট সভায় সদস্যদের সম্মতিক্রমে এ বাজেট অনুমোদন করা হয়।

সংবাদ সম্মেলনে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ভিসি হিসেবে এটি তাঁর প্রথম বাজেট। এ বাজেটে নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করা হবে ৬০ কোটি টাকা। এ বছরে ঘাটতি বাজেট ১৩০ কোটি টাকা। ঘাটতির বিষয়ে সরকারের সঙ্গে আলাপ করবেন বলেও জানান তিনি।

বিভিন্ন গবেষণায় এ বিশ্ববিদ্যালয় সাফল্যা অর্জন করেছে জানিয়ে ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, বন্ধ্যত্ব নিরসনের জন্য গবেষণায় অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে ৫ কোটি টাকা। গবেষণার জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ২০ কোটি টাকা।

এ সময় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন করে চালু করা হয়েছে এমএসসি নার্সিং কোর্স। কোনো রোগীকে যাতে দেশের বাহিরে যেতে না হয়, সে জন্য শিগগিরই চালু করা হবে স্পেশালাইজড হসপিটাল।

করোনাকালীন শুধু সেবা দেওয়া হয়নি, পরিস্থিতি মোকাবিলায় এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব গৌর কুমার মিত্র, বিভিন্ন অনুষদের ডিন ও অফিস প্রধানগণ।

প্রসঙ্গত, ২০২১-২০২২ অর্থ বছরে সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ৫৪৪ কোটি ৬৮ লক্ষ টাকা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক