২০ জুন, ২০২২ ০৪:০৯ পিএম

বন্যাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

বন্যাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার
এমএম ইমরুল কায়েস রানা জানান, বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ফাইল ছবি

মেডিভয়েস ডেস্ক: দেশের বন্যাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস রানা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (২২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, দেশের বন্যা পরিস্থিতি, পদ্মা সেতু উদ্বোধন ও সীতাকুণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা সংবাদ সম্মেলনে উঠে আসবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক