১৮ জুন, ২০২২ ০১:৪১ পিএম

বিএসএমএমইউতে বিএসসি নার্সিংয়ে ২৫ শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত

বিএসএমএমইউতে বিএসসি নার্সিংয়ে ২৫ শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত
অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ১৫ শিক্ষার্থীকে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সিং অনুষদের অধীনে ২০২১-২০২২ সেশনে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং) ২৫ শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। এ ছাড়া ১৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

আজ শনিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমি) অধ্যাপক ডা. একেএম মোশারফ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে ১১ জুন ২৫টি আসনের বিপরীতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে ৭৬ জন পরীক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছিল। ১৪ জুন নির্বাচিত শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ওই দিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলসহ ১৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ২৫টি আসনে চার বছর মেয়াদি এ কোর্সে এক হাজার ৬২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক হাজার ১০৩ জন।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত