বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৬৩ লাখ ছাড়ালো
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ৯১ হাজার ৭৪৩ জন এবং মৃত্যু হয়েছে এক হাজার ৪৯ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৩৮ হাজার ৯৪৩ জনে। তাছাড়া এই দিন বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ৫৭ হাজার ৫৪৫ জন।
আজ শনিবার (১৮ জুন) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
শুক্রবার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হিসেবে বিশ্বে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। দেশটিতে এই দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮১ হাজার ৬৭৬ জন এবং মারা গেছেন ১৯৯ জন।
যুক্তরাষ্ট্র ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো—তাইওয়ান (নতুন আক্রান্ত ৫৫ হাজার ২৬১ জন, মৃত ১৫৪ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ৫০ হাজার ৬০৫ জন, মৃত ৪৩ জন), ইতালি (নতুন আক্রান্ত ৩৫ হাজার ৪২৭ জন, মৃত ৪১ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৩০ হাজার ১৮৭, মৃত ৫২ জন), স্পেন (মৃত ৮১ জন, নতুন আক্রান্ত ১৬ হাজার ৯০), মেক্সিকো (মৃত ৬৯ জন, নতুন আক্রান্ত ৯ হাজার ৪০৬ জন) এবং যুক্তরাজ্য (মৃত ৬৫ জন, নতুন আক্রান্ত ১২ হাজার ৫৪ জন)।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক কোটি ৮৬ লাখ ৪ হাজার ১৮০ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন এক কোটি ৮৫ লাখ ৬৭ হাজার ৮৭৩ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৬ হাজার ৩০৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
তারপর অত্যন্ত দ্রুত গতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে সংস্থাটি।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, মহামারির দুই বছরে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৪ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ১২৬ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩৯ হাজার ৩৪৫ জন।
এ ছাড়া এই সময়সীমার মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৫১ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৬০৬ জন।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫