১৭ জুন, ২০২২ ০৯:১৭ পিএম

খাদ্য-পানীয় সংকটে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা

খাদ্য-পানীয় সংকটে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা
সুনামগঞ্জের সাথে তাহিরপুরের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পাহাড়ি ঢল এবং অব্যাহত বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সুনামগঞ্জের সাথে তাহিরপুরের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে নিরাপদ পানি এবং খাবারের সংকটে পড়েছে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহাদ হাসান আজ শুক্রবার (১৭ জুন) এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান।

তিনি বলেন, সুনামগঞ্জের সাথে তাহিরপুরের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানির পরিমাণ আর একটু বাড়লেই হাসপাতালের রুমে প্রবেশ করবে। ইতোমধ্যে চিকিৎসকদের থাকার যে বাসস্থান রয়েছে, সেটির নিচতলায় পানি প্রবেশ করেছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে চিকিৎসকরা নিরাপদ পানি এবং খাবারের সংকটে পড়ে গেছেন। কোথা থেকে সংগ্রহ করাও সম্ভব হচ্ছে না। বিশুদ্ধ পানির টিউবওয়েলটি পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে। থাকা-খাওয়া সব কিছু নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন স্বাস্থ্যকর্মীরা। আশপাশে সকল জায়গা পানির নিচে তলিয়ে যাওয়ায় কোথায়ও যাতায়াত করা সম্ভব হচ্ছে না। সবাই হাসপাতালে পানিবন্দি। 

এ দুর্যোগ থেকে উত্তরণে সবার কাছে দোয়া চান এ মেডিকেল অফিসার।

► ভিডিওটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক