বুস্টার ডোজের আওতায় দুই কোটি ৭৪ লাখ মানুষ
মেডিভয়েস রিপোর্ট: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন দুই কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৫৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৯ লাখ ২৪ হাজার ৯৩৮ জন। এ ছাড়া দুই ডোজের টিকা পেয়েছেন ১১ কোটি ৮৫ লাখ ৯ হাজার ৩৫ জন মানুষ।
এদিকে বুধবার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ছয় হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ তিন হাজার ৬৭৭ জন এবং মহিলা তিন হাজার ৩১৯ জন। দুই ডোজের টিকা পেয়েছেন ৩৫ হাজার ২৩৮ জন। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৯০৩ এবং মহিলা ১৭ হাজার ৩৩৫ জন। এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ৮৪ হাজার ৫৩৬ জন। এর মধ্যে পুরুষ ৯১ হাজার ১৪৬ এবং মহিলা ৯৩ হাজার ৩৯০ জন। এগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা।
গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৭৩ লাখ ৩১ হাজার ২৬৮ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৩৩৩ জন। এ ছাড়া দেশে এখন পর্যন্ত দুই লাখ ৬৮ হাজার ৩৮১ জন ভাসমান জনগোষ্ঠী দুই জোজের টিকার আওতায় এসেছেন।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয়। আর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।