০৯ জুন, ২০২২ ০৯:৪৪ এএম

বিভিন্ন দাবিতে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বিভিন্ন দাবিতে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
বুধবার (৮ জুন) সকালে এসএসএমসির ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা।

মেডিভয়েস রিপোর্ট: হল ও শ্রেণিকক্ষের ‘দুরবস্থা’ দূরীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) শিক্ষার্থীরা। পরিস্থিতি জানতে একাধিকবার চেষ্টা করেও এসএসএমসি অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল হুদা লেনিনকে ফোনে পাওয়া যায়নি। 

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুন) সকালে এসএসএমসির ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের লেখাযুক্ত প্লে-কার্ড ও ফেস্টুন দেখা যায়।

এসব প্লে-কার্ডে লেখা ছিল, ‘তুমি খেয়ে নিও মা, আমার হলে ডাইনিং নেই’, ‘গ্যালারির এসি মেরামত=অপচয়’, ‘হলে খাবার পানির সংকট নিরসন চাই’, ‘আর কত ফোন চুরি হলে কর্তৃপক্ষের টনক নড়বে’, ‘হলে বুড়িগঙ্গার পানি সাপ্লাই আর কতো?’ ইত্যাদি।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দ্বিতীয় সেরা মেডিকেল কলেজের শিক্ষার্থী। কিন্তু যে হলে অবস্থান করি, তার করুণ দশা দেখার কেউ নেই। আপনি ঘুম থেকে উঠলেন, আপনার ইচ্ছে করছে, মুক্ত বাতাস গ্রহণ করবেন। আফসোস হলো, ওই রুমের সামনেই তো ময়লার স্তুপ পড়ে আছে।’

তারা আরও বলেন, ‘কলেজের আলাউদ্দিন হলে ছোট্ট একটা ময়লার পাত্র ১০ বা ১২টা পলিথিনের ধারণ ক্ষমতা রাখে। কিন্তু সেই ময়লার পাত্রটাও এখন নেই। সারাদিন পেট ভরে খেয়েছেন, পেট ভার হয়ে গেছে। কমাতে হবে, ওয়াশরুমের দরজাতে পা রাখতেই কেমন যেন আপনার ভার কমানোর ইচ্ছেটা মরে গেলো। কেন জানেন? আপনি যাকে ত্যাগ করতে চাচ্ছেন, তার থেকে ওয়াশরুম বেশি নোংরা। এসব সমস্যার সমাধান জরুরি।’

বিষয়টি জানতে এসএসএমসি অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল হুদা লেনিনের সঙ্গে দফায় দফায় কথা বলার চেষ্টা করা হয়। তবে প্রতিবারই তাঁর মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

মেডিকেলের কলেজের প্রধান ছাত্রাবাসের হল সুপার অধ্যাপক ডা. সুদীপ দাশ ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ডিজিএম আকায়েদুজ্জামান এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেননি।

কলেজের সচিব মো. এনায়েত কবীর গণমাধ্যমকে বলেন, কলেজ হোস্টেলগুলো পুরান হয়ে যাওয়ায় সুয়ারেজ, পানির লাইন ও আসবাব পত্র, দরজা-জানালা ভেঙে যাওয়ায় হলগুলোতে বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে গত এক মাস ধরে পানি না থাকায় বেশি সমস্যা হচ্ছে। এ জন্য ছাত্রদের জন্য নতুন দুটি ও ছাত্রীদের জন্য একটি নতুন হোস্টেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। তা ছাড়া বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমস্যা সমাধান করা হবে বলেও জানান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত