০৯ জুন, ২০২২ ১১:৩৭ এএম

২৯ চিকিৎসকের ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি

২৯ চিকিৎসকের ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব এ.এফ.এম এহতেশামূল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২৯ চিকিৎসককে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (৯ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব এ.এফ.এম এহতেশামূল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়ছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিক্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত মেডিকেল অফিসার/সহকারী সার্জন পদের নিম্নবর্ণিত চিকিৎসকদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী টাকা ৩৫,৫০০-৬৭০১০/- বেতনক্রমে ৬ষ্ঠ গ্রেডভুক্ত জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো।’

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ‘পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকগণ আগামী ১২ জুন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র প্রেরণ করবেন। যোগদান সাপেক্ষে এ পদোন্নতি কার্যকর হবে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), পরিচালক (এমআইএস), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের- ২ শাখার উপসচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক