২৩ মে, ২০২২ ০৭:৪৫ পিএম

বাংলাদেশে মাঙ্কিপক্স শনাক্ত নিয়ে গুজব

বাংলাদেশে মাঙ্কিপক্স শনাক্ত নিয়ে গুজব
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে মাঙ্কিপক্স শনাক্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পড়েছে। আজ সোমবার (২৩ মে) বিকেলে ডা. আসিফ ওয়াহিদ নামে এক ব্যক্তির আইডির বরাত দিয়ে একাধিক ব্যক্তির ওয়াল ও গ্রুপে এমন খবর পোস্ট করা হয়।

ডা. আসিফ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের চলতি বছর মার্চে ভর্তি হওয়া রেসিডেন্ট।

তবে নোয়াখালীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই সহকারী সার্জন এতে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে নিজের টাইমলাইনে তিনি বলেন, ‘আমার নামে Monkey pox নিয়ে যে পোস্ট ফেইসবুকে লিখা হচ্ছে তা আমার আইডি থেকে দেওয়া না। এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই।’ 

 

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো মানকি পক্সের রোগী পাওয়া যায়নি। কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুজব ছড়িয়েছে।'

মাঙ্কিপক্স নিয়ে দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আগামী বৃহস্পতিবার মাঙ্কিপক্স নিয়ে সেমিনার করবো, সেখানে এই রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।’

এ প্রসঙ্গে বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. মুনিরা জাহান মেডিভয়েসকে বলেন, ‘না, এটা ঠিক না। আমি এ ব্যাপারে কিছুই শুনিনি। আমি আজকে হাসপাতালে গিয়েছি। মাঙ্কিপক্স শনাক্ত করতে হলে ডায়াগনোসিস করতে হবে। আমাদের ল্যাব এজন্য এখনো প্রস্তুত করা হয়নি।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক