১৬ মে, ২০২২ ১০:৫৮ এএম

বিএসএমএমইউতে ১০৫ চিকিৎসকের পুনরায় যোগদান গৃহীত

বিএসএমএমইউতে ১০৫ চিকিৎসকের পুনরায় যোগদান গৃহীত
সোমবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ডা. জিএম সাদিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রেসিডেন্সি প্রোগ্রামে অধ্যয়নরত ১০৫ চিকিৎসকের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুরীকৃত ছুটি শেষ হওয়ার পূর্বে সরকারি প্রেষণাদেশ প্রাপ্ত হয়ে নিজ নিজ কোর্সে পুনরায় যোগদান গৃহীত হয়েছে।

আজ সোমবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ডা. জিএম সাদিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রামে অধ্যয়নরত নিম্ন বর্ণিত বেসরকারি শিক্ষার্থীগণ সরকারি চাকরিতে যোগদানের নিমিত্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুরীকৃত ছুটি শেষ হওয়ার পূর্বে সরকারি প্রেষণাদেশ প্রাপ্ত হয়ে নিজ নিজ কোর্সে যোগদানের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক পুনরায় কোর্সে যোগদান গৃহীত হয়েছে।’

আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, কোর্স ডিরেক্টর, চেয়ারম্যান ও অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয়ের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো।

►আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত