১৪ মে, ২০২২ ০২:১৮ পিএম

অসুস্থ মাকে দেখতে গিয়ে স্ত্রী-ছেলেসহ লাশ হয়ে ফিরলেন ডা. বাসুদেব

অসুস্থ মাকে দেখতে গিয়ে স্ত্রী-ছেলেসহ লাশ হয়ে ফিরলেন ডা. বাসুদেব
বাড়ি যাওয়ার পথে ছবিটি তুলেন নিহত ডা. বাসুদেব সাহা।

মেডিভয়েস রিপোর্ট: অসুস্থ মাকে দেখতে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-ছেলেসহ রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসক বাসুদেব সাহা মারা গেছেন।

আজ শনিবার (১৪ মে) বেলা পৌনে ১১টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হন তারা। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান।

তিনি বলেন, খুলনা থেকে ঢাকা গামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে  গোপালগঞ্জমুখী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও মারা যান আরও একজন।

ডা. বাসুদেব সাহা ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বারডেম হাসপাতালের এনেসথেসিয়া বিভাগে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

ডা. বাসুদেবের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক