১১ মে, ২০২২ ০৩:৩১ পিএম

মশা নিধনে ১০ দিনের চিরুনি অভিযানের ঘোষণা ডিএনসিসির

মশা নিধনে ১০ দিনের চিরুনি অভিযানের ঘোষণা ডিএনসিসির
মেয়র জানান, মশার বংশবিস্তারে যারাই ভূমিকা রাখবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। সংগৃহীত ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৭ থেকে ২৬ মে পর্যন্ত অর্থাৎ ১০ দিনের মশা ( ডেঙ্গু ও এডিস) নিধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসমাল। 

আজ বুধবার (১১ মে) উত্তরায় এডিস ও ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের সচেতন করতে সচেতনতামূলক পথসভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমস্ত ওয়ার্ডে এই চিরুনি অভিযান পরিচালিত হবে। এই অভিযান শেষে আমি নিজেই আবার অভিযানে নামবো, তখন যদি কেউ অনুরোধ করেন জরিমানা না করার জন্য, তা শোনা হবে না। এ শহরের নিরাপত্তার জন্য আমাকে কঠোর হতেই হবে।’

ডিএনসিসির সকল কাউন্সিলর এবং মশক বিভাগকে নির্দেশনা দিয়ে মেয়র বলেন, ‘এখন থেকে মশক বিভাগের সব ছুটি বাতিল করা হলো। এদিন তাদের সবাইকে কাজে থাকতে হবে। আমাদের কাউন্সিলররা এবং মহিলা কাউন্সিলররা মাঠে থাকবেন । সামাজিকভাবে সব স্কুলে, পাড়া-মহল্লা, মসজিদে খুৎবার সময় যেন প্রচার করা হয় এ বিষয়েও নির্দেশনা দেয়া হচ্ছে।

মেয়র জানান, মশার বংশবিস্তারে যারাই ভূমিকা রাখবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। সরকারি হোক, বেসরকারি হোক কিংবা আধা সরকারি হোক সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং জরিমানা করা হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক