নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি
মেডিভয়েস রিপোর্ট: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শূন্য পদে ২৮৮ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ মে দুপুর ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
বুধবার (২১ এপ্রিল) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের ২১-৩-২০২২খ্রিঃ তারিখের ৪৫.০০.০০০০.১৭২.১১.০০২.২২-৯৩ সংখ্যক স্মারকে শূন্য পদ পূরণের ছাড়পত্র প্রদানের প্রেক্ষিতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, ঢাকার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে নিম্নে বর্ণিত ৩য় ও ৪র্থ শ্রেণির (১৩-২০ গ্রেড) কর্মচারী রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ীভাবে প্রচলিত নিয়োগ বিধি ও শর্ত অনুযায়ী জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্থ আহ্বান করা যাচ্ছে।’
এতে আরও বলা হয়, আগ্রহীরা আগামী ২১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২১ এপ্রিল ২০২২ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। পরীক্ষায় অংশ গ্রহণের ইচ্ছুক প্রার্থীরা http://dgnm.teletalk.com.bd এই ওয়েবসেইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
‘প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১৬ নং পদের জন্য ১১২ টাকা এবং ১৭ থেকে ২৩ নং পদের জন্য ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্য টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।