২১ এপ্রিল, ২০২২ ১০:১২ এএম

বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ১৭ লাখ মানুষ

বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ১৭ লাখ মানুষ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৪৭ জন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন এক কোটি ১৭ লাখ ৫১ হাজার ৮২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৪৭ জন। এ ছাড়া দুই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ৩৬৭ জন মানুষ।

এদিকে বুধবার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ১৭ হাজার ৪৬৮ জন। এর মধ্যে পুরুষ আট হাজার ৯৩৪ এবং মহিলা আট হাজার ৫৩৪ জন। দুই ডোজের টিকা পেয়েছেন ৭৮ হাজার ৭১৬ জন। এর মধ্যে পুরুষ ৪০ হাজার ৬৮২ এবং মহিলা ৩৮ হাজার ৩৪ জন। এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ১১ হাজার ৮৯১ জন। এর মধ্যে পুরুষ ৫৯ হাজার ৫৬২ এবং মহিলা ৫২ হাজার ৩২৯ জন। এ গুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৭৩ লাখ ১১ হাজার ৬১৪ জন। এর মধ্যে পুরুষ ৪৩৬ এবং মহিলা ৪০৩ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৫৮ লাখ ৩১ হাজার ৮১২ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ২৪৫ এবং মহিলা তিন হাজার ৬৩১ জন।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয়। আর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক