১৯ এপ্রিল, ২০২২ ০৮:০৩ পিএম

কারাগারে এইচআইভি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

কারাগারে এইচআইভি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন
কারা অধিদপ্তরের সদর দপ্তরে ইউএনওডিসি’র সহযোগিতায় এবং ঢাকা আজ মঙ্গলবার আহ্ছানিয়া মিশন ও কারা অধিদপ্তরের যৌথ আয়োজনে কারাবন্দিদের মাঝে এইচআইভি প্রতিরোধ বিষয়ক এক পরামর্শ সভায় এসব কথা বলেন বক্তারা।

মেডিভয়েস রিপোর্ট: সমাজের নানা বয়সের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা অপরাধে জড়িয়ে কারাগারে যায়। কারাগারে এইচআইভি থাকতে পারে, কারণ কারাবন্দীদের একটি বড় অংশ মাদক নির্ভরশীল। আর মাদক নির্ভরশীলরা এইচআইভির উচ্চ ঝুঁকি বহন করে। তাই কারাগারকে এইচআইভি মুক্ত রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে পরামর্শ দেন বক্তারা। 

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় কারা অধিদপ্তরের সদর দপ্তরে ইউএনওডিসি’র সহযোগিতায় এবং ঢাকা আহ্ছানিয়া মিশন ও কারা অধিদপ্তরের যৌথ আয়োজনে কারাবন্দিদের মাঝে এইচআইভি প্রতিরোধ বিষয়ক এক পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের চিফ কনসালটেন্ট ডা. শোয়েবুর রেজা চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাফরউল্লাহ কাজল। 

সভায় আরোও বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. সাবেরা সুলতানা, ন্যাশনাল এইডস্ এন্ড এসটিডি প্রোগ্রামের সহকারী পরিচালক ডা. মাহাবুবুর রহমান। 

এ ছাড়াও পরামর্শ সভায় উপস্থিত ছিলেন চিটাগং, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগের কারা অধিদপ্তরের উপ কারা মহাপরিদর্শকসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা পায়াকট, কেয়ার বাংলাদেশ, সেভ দ্যা চিলড্রেন ও আইসিডিডিআরবি‘র প্রতিনিধিগণ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউএনওডিসির ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আবু তাহের। সভার মূল আলোচ্য বিষয়ে উপস্থাপনা করেন ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক