১২ এপ্রিল, ২০২২ ০৪:০২ পিএম

আট দিনের সরকারি সফরে তুরস্কে স্বাস্থ্যের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন

আট দিনের সরকারি সফরে তুরস্কে স্বাস্থ্যের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন
গত ৭ এপ্রিল থেকে তুরস্কে অবস্থান করছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

মেডিভয়েস রিপোর্ট: আট দিনের সরকারি সফরে গত ৭ এপ্রিল থেকে তুরস্কে অবস্থান করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। আগামী ১৫ এপ্রিল তার দেশের ফেরার কথা রয়েছে।

সোমবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্বাস্থ্য সেবা বিভাগের (প্রশাসন-১ শাখার) উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব লোকমান হোসেন মিয়া (আইডি নং-৫২৫১)-সরকারি বৈদেশিক সফরে ৭-১৪ এপ্রিল তুরস্কে অবস্থান করবেন।’

এতে আরো বলা হয়েছে, ‘তাঁর সরকারি সফরে তুরস্কে অবস্থানকালীন সময়ে দাপ্তরিক কার্যক্রমের রুটিন দায়িত্ব এ বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগম (আইডি নং-৫৩৮৩) পালন করবেন।’

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। 

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগম, সকল অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব ও স্বাস্থ্য মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক