১২ এপ্রিল, ২০২২ ০২:১৩ পিএম

কিশোরগঞ্জ বিএমএ’র ইফতার

কিশোরগঞ্জ বিএমএ’র ইফতার
এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. জাকিয়া নুর লিপি।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কিশোরগঞ্জ শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বিএমএ’র কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. জাকিয়া নুর লিপি। এ ছাড়াও জেলার বিভিন্ন বিভাগের অতিথি ও চিকিৎসকবৃন্দসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য রেজোওয়ান আহাম্মদ তৌফিক উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত তিনি উপস্থিত হতে পারেননি। 

বিএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুব ইকবাল, স্বাচিপ সভাপতি, সাধারণ সম্পাদক, অধ্যক্ষ ও পরিচালক ও তত্ত্বাবধায়ক, ডা. শশাঙ্ক কুমার সূত্রধর ও ডা. সন্দীপ দত্তসহ তরুণ কিছু নিবেদিতপ্রাণ চিকিৎসক এবং নিবেদিত ঝুটনপালসহ স্বাস্থ্য বিভাগের অনেক কর্মী অংশ নেন। যারা এ আয়োজনের নেপথ্যে অনেক শ্রম ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

বিএমএ সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদলের ইচ্ছা ও অক্লান্ত পরিশ্রম, মেধা মননের সমন্বয়ে এ অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক