১২ এপ্রিল, ২০২২ ১১:৩৫ এএম

ডা. শারমিন রাজ্জাক মুনমুন মারা গেছেন

ডা. শারমিন রাজ্জাক মুনমুন মারা গেছেন
সোমবার (১১ এপ্রিল) দিবাগত রাত ৪টার ঢাকায় ইন্তেকাল করেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সহযোগী অধ্যাপক ডা. শারমিন রাজ্জাক মুনমুন মারা গেছেন। সোমবার (১১ এপ্রিল) দিবাগত রাত ৪টায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ডা. শারমিন রাজ্জাক মুনমুন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) গাইনি এন্ড অবস্ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি রামেকের ৩৭ তম ব্যাচের ছাত্রী ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্যাহ আল মাসুম তার নিজস্ব ফেসবুক ওয়ালে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক ওয়ালে তিনি লিখেন, সব চেষ্টা ব্যর্থ করে, সবাইকে কষ্টের সাগরে ভাসিয়ে, না ফেরার দেশে চলে গেছেন আমাদের বন্ধু ডা. শারমিন রাজ্জাক মুনমুন। পবিত্রতম এই মাসে মহান রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এ সময় তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক