স্পেনে স্বাস্থ্যসেবা উন্মুক্তের দাবিতে অভিবাসীদের মানববন্ধন
মেডিভয়েস ডেস্ক: স্পেনে স্বাস্থ্যসেবা সবার জন্য উন্মুক্ত করার দাবিতে দেশটির রাজধানী মাদ্রিদে মানববন্ধন-সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছে সামাজিক ও মানবাধিকার সংগঠন এবং অভিবাসীরা।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদের স্বাস্থ্য, খাদ্য ও সেবা মন্ত্রণালয়ের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার তত্ত্বাবধানে ‘স্বাস্থ্যসেবা সবার জন্য উন্মুক্ত চাই’ ব্যানার নিয়ে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
এ ছাড়াও স্প্যানিশ মানবাধিকার সংগঠন লা সোসিদাদ এস্পানিওলা দে সালুদ পূবালিকা ই এডমিনিস্ট্রেশন স্যানিটারিয়া (SESPAS), সানিদাদ ইউনিভার্সাল (Sanidad Universal) রেড ইন্টার লাভাপিয়েস এবং রেড সলিদারিদাদসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, স্পেনে অবৈধ অভিবাসীরা যাদের বৈধ কাগজ নেই, তারা প্রতিনিয়ত ভালো কাজ এবং স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হন। স্পেনে অবৈধ অভিবাসীদের এসব ন্যায্য দাবিগুলো এখনো পূরণ হয়নি। নতুন এ স্বাস্থ্য আইনে বৈধ এবং অবৈধ অভিবাসীরা বিভিন্নভাবে শোষিত হচ্ছে। তারা নতুন এ স্বাস্থ্য আইন বাতিল করে সবার জন্য উন্মুক্ত জনস্বাস্থ্য ব্যবস্থা পুনরায় চালুর দাবি জানান। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সানিদাদ ইউনিভার্সাল (Sanidad Universal) এর মুখপাত্র রাকেল গঞ্জালেজের উপস্থাপনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে পেপা তররেস, রেড ইন্টার লাভাপিয়েসের মাইতি, বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী, রেড সলিরিদাদ এর আকখিদা নিনেস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুনসহ বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতারা।
এ মানববন্ধন কর্মসূচিতে স্প্যানিশ, বাংলাদেশি, মরক্কো, আফ্রিকান, সেনেগালসহ বিভিন্ন দেশের প্রবাসী অভিবাসীরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’