৩০ মার্চ, ২০২২ ০৩:২২ পিএম

৪০তম বিসিএসে চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১১২ চিকিৎসক

৪০তম বিসিএসে চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১১২ চিকিৎসক
৪২তম বিসিএসে ১১২ চিকিৎসককে সুপারিশ করেছে বিপিএসসি।

মেডিভয়েস রিপোর্ট: ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বিভিন্ন ক্যাডারের মোট ২ হাজার ২১৯ শূন্য পদের বিপরীতে ১ হাজার ৯৬৩টি পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এতে ১১২ চিকিৎসককে সুপারিশ করেছে বিপিএসসি।

আজ বুধবার (৩০ মার্চ) দুপুরে বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘৪০তম বিসিএস পরীক্ষা-২০১৮ এর বিভিন্ন ক্যাডারেরর মোট ২২১০ টি শূন্য পদের বিপরীতে ১৯৬৩ টি পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী যোগ্য প্রার্থীদেরকে মেধাক্রম অনুযায়ী সুপারিশ করা হলো।’

এর আগে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। চূড়ান্ত ফলাফলে ১ হাজার ৯৬৩টি পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।

►সুপারিশপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক