১৬ মার্চ, ২০২২ ০৪:৫০ পিএম

দেশে টানা দুই দিন করোনায় মৃত্যু নেই

দেশে টানা দুই দিন করোনায় মৃত্যু নেই
নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৮২ জন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনা মহামারিতে দ্বিতীয় দিনের মতো মৃত্যুহীন দিন দেখেলো বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ৪৮ ঘণ্টায় এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি। তবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৮২ জন।

আজ বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৮টি পরীক্ষাগারে ১৩ হাজার ৬২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৭৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৬৩২টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ১৯২ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৬ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৬৭ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক