সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাংলাদেশ মেডিকেল কলেজের (বিএমসি) নবম ব্যাচের শিক্ষার্থী ডা. সাইদুর রহমান। আজ বুধবার (২ মার্চ) সন্ধ্যায় গাজীপুরের রাজেন্দ্রপুরে প্যারাগন কারখানার সামনে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
ডা. সাইদুর রহমান গাজীপুরে মির্জাপুর ডায়াগোনস্টিক সেন্টারে প্রাকটিস করতেন। সন্ধ্যায় দায়িত্ব শেষে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। রাজেন্দ্রপুরে চৌরাস্তার পাশে প্যারাগন কারখানার সামনে পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক এটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তার বাড়ি গাজীপুরের বাংলাবাজারের ফিজিক্যাল স্কুল এলাকায়। তিনি ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন।
মির্জাপুর ডায়াগোনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও পরিচালক মো. রাকিবুল ইসলাম মেডিভয়েসকে জানান, ডা. সাইদুর রহমান অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার ছোট্ট একটি কন্যা সন্তান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর একজন সহকর্মী মেডিভয়েসকে জানিয়েছেন, এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষায় একাধিকবার অনুত্তীর্ণ হওয়ায় খুব উদ্বিগ্ন ছিলেন তিনি। এ কারণে বেশ কিছু দিন ধরে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান এ চিকিৎসক।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬