০২ মার্চ, ২০২২ ০৪:৫৭ পিএম

তিন বিশেষজ্ঞ চিকিৎসককে নিপসমে পদায়ন

তিন বিশেষজ্ঞ চিকিৎসককে নিপসমে পদায়ন
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। ছবি: প্রতীকী

মেডিভয়েসে রিপোর্ট: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশের ভিত্তিতে তিন চিকিৎসক কর্মকর্তাকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১ মার্চ) মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ, পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদায়ন পাওয়া চিকিৎসকরা হলেন, অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার, অধ্যাপক ডা. হাফিজা সুলতানা ও সহকারী অধ্যাপক মো. মেসবাহউর রহমান।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সুপারিশের ভিত্তিতে নিম্নবর্ণিত তিন জন কর্মকর্তাকে সুপারিশকৃত পদে নিয়োগ প্রদানপূর্বক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ আগামী সাত কর্মদিবসের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। নিয়োগ/পদায়নকৃত কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পদায়নকৃত কর্মকর্তাগণের যোগদানপত্র প্রাপ্তির পর স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান যোগদানপত্র গ্রহণ করে স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার ই-মেইলে ([email protected]) আবশ্যিকভাবে প্রেরণ করবেন।’

এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক