০১ মার্চ, ২০২২ ০৪:০৩ পিএম

মাথার খুলির অংশ প্রতিস্থাপনে হাসপাতালে চমেকের আকিব

মাথার খুলির অংশ প্রতিস্থাপনে হাসপাতালে চমেকের আকিব
পুনরায় মাথায় প্রতিস্থাপন করতেই হাসপাতালে ইতিমধ্যে আনা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শিক্ষার্থী মাহাদি জে আকিবকে। ছবি: সংগৃহীত

সালাহউদ্দীন কাদের: মাথাভর্তি সাদা ব্যান্ডেজ। তাতে ডাক্তার লিখে দিয়েছেন ‘হাড় নেই, চাপ দিবেন না।’ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুই চোখও। যে কারণে সাদা ব্যান্ডেজে ঢেকে দেওয়া হয়েছে। আর অস্ত্রোপচার করে মাথার খুলির অংশ তার পেটের চামড়ার নিচে সংরক্ষণ করে রেখেছেন চিকিৎসকরা। পুনরায় মাথায় প্রতিস্থাপন করতেই হাসপাতালে ইতিমধ্যে আনা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শিক্ষার্থী মাহাদি জে আকিবকে।

জানতে চাইলে আজ মঙ্গলবার (১ মার্চ) চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার মেডিভয়েসকে বলেন, ‘আকিবের মাথার খুলি প্রতিস্থাপন করতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করছেন, শরীরের অবস্থার উপর নির্ভর করে অস্ত্রোপচারের জন্য তারিখ নির্ধারণ করা হবে।’

এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) মাহাদি জে আকিবকে চট্টগ্রাম মেডিকেল কলজে (চমেক) ভর্তি করা হয়েছে। এর পর চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। রিপোর্টগুলো হাতে পাওয়ার পরই এ বিষয়ে বিশেষ মেডিকেল টিম বসে মাথায় হাড় প্রতিস্থাপনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তারা।

এ প্রসঙ্গে নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী মেডিভয়েসকে বলেন, ‘আকিবকে গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) চমেকে ভর্তি করা হয়েছে। তার কিছু পরীক্ষা চলছে। কিছু পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। এখনো কিছু রিপোর্ট হাতে আসেনি। সবগুলো রিপোর্ট হাতে আসলে আমরা  মাথার হাড় প্রতিস্থাপন বা অস্ত্রোপচারের জন্য তারিখ নির্ধারণ করবো।’

পেটের চামড়ার নিচে রাখা মাথার খুলি পুনরায় প্রতিস্থাপন বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘পেট থেকে বের করার আগে বলা যাচ্ছে না, খুলি কি অবস্থায় আছে। মাথায় অস্ত্রোপচারের আগে মাথার খুলি পেট থেকে বের করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া হবে।’

প্রসঙ্গত, গত বছরের ৩০ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের হামলায় গুরুতর আহত হন চমেকের শিক্ষার্থী মাহাদি জে আকিব। এতে তার মাথার হাড়, মস্তিষ্ক ও চোখ মারাত্মক জখম হয়। সেই থেকে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক