২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:২৮ পিএম

করোনায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ১৫১৬

করোনায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ১৫১৬
স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার পাঁচজন। এ সময় এক হাজার ৫১৬ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১০ জনের মধ্যে আটজন পুরুষ এবং দুইজন নারী। তাদের মধ্যে সাতজন সরকারি হাসপাতালে এবং তিনজন বেসরকারি হাসপাতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৫টি পরীক্ষাগারে ২৭ হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২৭ হাজার ৪৩৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৩৩ লাখ ১১ হাজার ২১৯টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ছয় হাজার ৪৫৯ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার পাঁচ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৭ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক শূন্য নয় ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫০ ভাগ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার পাঁচজন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫২৩ জন (৬৩ দশমিক ৮৬ ভাগ) ও নারী ১০ হাজার ৪৮২ জন (৩৬ দশমিক ১৪ ভাগ)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক