বিএসএমএমইউর ইনডাকশন অনুষ্ঠান ১ মার্চ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মার্চ ২০২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আগামী ১ মার্চ। বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লকের অডিটোরিয়ামে সকাল ১০টায় এ অভিষেক অনুষ্ঠান হবে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটসমূহে মার্চ ২০২২ ইং শিক্ষাবর্ষে এমডি এবং এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-এ তে ভর্তিকৃত রেসিডেন্টদের আবেশন (ইনডাকশন) অনুষ্ঠান আগামী ১ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এ-ব্লকস্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।’
এতে আরও বলা হয়, ‘ভর্তিকৃত রেসিডেন্টদের উক্ত তারিখে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও বি-ব্লকের মধ্যবর্তী স্থানে নির্মিতব্য রেজিস্ট্রেশন প্যান্ডেল উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’
আদেশের অনুলিপি বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, কোর্স ডিরেক্টর, উপ-রেজিস্ট্রার শিক্ষা ও অধ্যক্ষ/পরিচালক সেকশন অফিসারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।