১৯ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৩৪ পিএম

ঢাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

ঢাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে পুনরায় শুরু হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া, পূর্বঘোষিত রুটিন ভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে। অফিসসমূহও আগামী ২২ ফেব্রুয়ারি থেকে খোলা থাকবে।

করোনা সংক্রমণ দ্রুতগতিতে বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। এরপর আবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩ জানুয়ারি এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে চলমান ছুটি বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল।

তবে সশরীরে ক্লাস না হলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা আছে। এর আগে গত ৪ অক্টোবর থেকে ঢাবি শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়। পরে ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক