১৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৫:৩৬ পিএম
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পোর্টস মেডিসিনের শ্রদ্ধাঞ্জলি
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় নতুন কমিটির সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক ডা. এ কে এম সালেক, অধ্যাপক ডা. এ কে এম খুরশিদুল আলম, সদস্য অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. মো. সালাউদ্দিন আল আজাদ, অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাশ, সহযোগী ডা. মো. রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এই বিভাগের সর্বাধিক পঠিত