১২ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৩৫ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আর বাড়ছে না: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আর বাড়ছে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যবিধি নিশ্চিত করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, স্কুল-কলেজে নতুন করে আর ছুটি বাড়ানো হচ্ছে না।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান।

ডা. দীপু মনি বলেন, আমরা দেখতে পাচ্ছি করোনার সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এই হার আরও কমবে৷ শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে আশা করছি সেটা আর বাড়াতে হবে না।

তিনি আরও বলেন, করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে রোববার আমাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেটি আরও দুই দিন পরে হবে। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করব।

তিনি বলেন, আমরা কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে আগেও বিজ্ঞান সম্মত সিদ্ধান্ত নিয়েছি, সামনেও নেব।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক