০৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৬:৫১ পিএম
বনশিল্প উন্নয়ন আইনের খসড়া অনুমোদন 

গাছ কাটতে লাগবে অনুমতি

গাছ কাটতে লাগবে অনুমতি
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, যারা সাধারণ বাগান করবেন বা স্থায়ী যে গাছ লাগাবেন, সেগুলোও তাদের ইচ্ছেমতো কাটতে পারবেন না। পৃথিবীর প্রায় সব দেশেই এ রকম নিয়ম আছে।

মেডিভয়েস রিপোর্ট: ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন, ২০২১’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এটি বাস্তবায়ন হলে মালাকানাধীন গাছ কাটতেও কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, ‘যারা সাধারণ বাগান করবেন বা স্থায়ী যে গাছ লাগাবেন, সেগুলোও তাদের ইচ্ছেমতো কাটতে পারবেন না। পৃথিবীর প্রায় সব দেশেই এ রকম নিয়ম আছে। সৌদি আরবে ইউ ক্যান নট ইমাজিন। আমার বাড়িতে একটি গাছ পড়ে গেছে, এটা আমি সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাটতে পারবো না। এটা ভারতেও আছে। এটাকে ভালোভাবে বাস্তবায়ন করতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ আইনের মাধ্যমে সব বনাঞ্চলকে সুরক্ষা দেওয়া হয়েছে। সামাজিক বনায়নে থাকা গাছও এর আওতায় আসবে। এখানে বুঝতে হবে স্থায়ী গাছের কথা বলা হয়েছে। লাউ গাছ কাটতে কোনো সমস্যা নাই।’

‘আমি যতটুকু জানি, আগেও এ রকম একটি প্রবিশন ছিল। এটিকে একটু সহজ করে কর্তৃপক্ষকে অনুমতি দিতে বলা হয়েছে। কারণ গাছ ভেঙে যদি সাত দিন পরে থাকে, সময় লাগে অনুমতি নিতে, সেটা হলে মুশকিল। তাই এটিকে একটু সহজ করতে বলা হয়েছে, এটি অনলাইনে করা যায় কি না।’

নতুন বনশিল্প উন্নয়ন আইনের খসড়া প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এখানে অনেকগুলো বিষয় আছে। যেমন: এটি নিয়ে একটি করপোরেশন হবে। করপোরেশনের একজন চেয়ারম্যান ও পরিচালক থাকবেন। তারা এটাকে প্রশাসনিকভাবে দেখবেন। সেই সঙ্গে থাকবে একটি বোর্ড, যারা নীতিগত বিষয়গুলো তদারকি করবে।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক