০২ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১২ পিএম
দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত মেয়র আতিক
মেয়র মো. আতিকুল ইসলাম।
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও তার পরিবারের কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নমুনা পরীক্ষায় তাদের সংক্রমণ ধরা পড়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন উত্তর সিটির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান।
তিনি বলেন, মেয়র আতিকুল ইসলামের মেয়ে, জামাতা, এপিএস-২ রিশাদ মোর্শেদও কোভিড আক্রান্ত হয়েছেন। মেয়র বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘প্রচণ্ড মাথাব্যথা, নাক নিয়ে পানি পড়ছে, কাশি, পিঠে ব্যথা হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এর আগে ২০২০ সালের অক্টোবরে প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হন আতিকুল ইসলাম। তার স্ত্রী ডা. শায়লা সগুফতাও আক্রান্ত হয়েছিলেন সে সময়।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫

এই বিভাগের সর্বাধিক পঠিত