ডা. মাহাথিরের মৃত্যু নিয়ে গুজব
মেডিভয়েস ডেস্ক: আধুনিক মালয়েশিয়ার রূপকার ডা. মাহাথির মোহাম্মদের মৃত্যু ঘিরে গুজব ছড়িয়ে পড়েছে। প্রবীণ এ রাজনীতিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে স্থানীয় একাধিক গণমাধ্যমে তিনি মারা গেছেন বলে সংবাদ প্রচার করা হয়েছে।
স্থানীয় সময় আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) মালেশিয়ার জাতীয় দৈনিক দ্য স্টার জানিয়েছে, গত এক সপ্তাহ যাবত বিভিন্ন স্থানে এমন গুজব ছড়িয়েছে যে ডা. মাহাথির মোহাম্মদ মৃত্যুবরণ করেছেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তিনি চিকিৎসাধীন আছেন।
তবে মালেশিয়ার সরকার জানিয়েছে, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন৷ মৃত্যুর বিষয়টি গুজব৷
এর আগে ২১ জানুয়ারি টানা তৃতীয়বার তাঁকে হার্টের সমস্যায় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তিনি হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞদের অধীনে চিকিৎসাধীন আছেন।
এর আগে গত ডিসেম্বরের ১৭ তারিখে তিনি হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন।
মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা ৯৬ বছর বয়সী মাহাথির মোহাম্মদের হৃদরোগের সমস্যা রয়েছে। এর আগেও তাঁর হার্ট অ্যাটাক হয়েছে এবং বাইপাস সার্জারি হয়।
মাহাথির ক্ষমতায় আসেন ১৯৮১ সালে এবং অবসরে যান ২০০৩ সালে। তিনি এশিয়ার সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী। টানা ২২ বছরের মেয়াদে অভাবনীয় উন্নয়নের জন্য আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাঁকে।
তাঁর নেতৃত্বে ক্ষমতাসীন দল পরপর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে।
এক সময়ে যে দলের নেতৃত্ব দিয়েছেন তার বিরুদ্ধে জোট গড়ে নির্বাচনে জয়ী হয়ে ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি ফের প্রধানমন্ত্রী হন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন হয়। তবে মালয়েশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি মাহাথির মোহাম্মদ।
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী