সম্পূর্ণ সিলেবাসে হবে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা
মেডিভয়েস রিপোর্ট: সংক্ষিপ্ত নয়, আগের মত পুরো সিলেবাসে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।
আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল বৈঠক শেষে মেডিভয়েসকে এসব তথ্য জানিয়েছেন তিনি।
তিনি বলেন, এমবিবিএস-বিডিএস যথাক্রমে আগামী ১ এপ্রিল ও ২২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে, এখন মন্ত্রণালয় বিষয়টি চূড়ান্ত করবে।
বৈঠক উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।