১৯ জানুয়ারী, ২০২২ ১০:০৭ এএম

এফইটিপিবির ইন্টারমিডিয়েট কোর্সে আগ্রহী চিকিৎসকদের আবেদনের আহ্বান

এফইটিপিবির ইন্টারমিডিয়েট কোর্সে আগ্রহী চিকিৎসকদের আবেদনের আহ্বান
ওই কোর্সটি সম্ভাব্য শুরুর সময় ফেব্রুয়ারি ২০২২ এর দ্বিতীয় সপ্তাহে এবং প্রতি ব্যাচে ২০ জন চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হবে।

মেডিভয়েস রিপোর্ট: ফিল্ড ইপিডিওমোলজি ট্রেইনিং প্রোগ্রাম বাংলাদেশের (এফইটিপিবি) ইন্টারমিডিয়েট কোর্সে প্রশিক্ষণ নিতে আগ্রহী চিকিৎসকদেরকে আবেদনের আহ্বান জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

রোববার (১৬ জানুয়ারি) আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (ইউএসসিডিসি) ও গ্লোবাল হেলথ ডেভেলপমেন্ট (জিএইচডি) জর্ডানের কারিগরি সহযোগিতায় আইইডিসিআর পরিচালিত এফইটিপি বাংলাদেশের ইন্টারমিডিয়েট কোর্সের প্রথম ব্যাচে সরকারি চিকিৎসকদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আন্তর্জাতিক মানের এ কোর্সে যোগ দেওয়ার জন্য চিকিৎসকদের নিকট থেকে আগামী ২৫ জানুয়ারির মধ্যে আইইডিসিআরের পরিচালক বরাবার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করার জন্য আহ্বান করা হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ওই কোর্সটি সম্ভাব্য শুরুর সময় ফেব্রুয়ারি ২০২২ এর দ্বিতীয় সপ্তাহে এবং প্রতি ব্যাচে ২০ জন চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক