১৬ জানুয়ারী, ২০২২ ১২:৫৭ পিএম

বইমেলা ২ সপ্তাহ পেছানোর আভাস, সিদ্ধান্ত বিকেলে 

বইমেলা ২ সপ্তাহ পেছানোর আভাস, সিদ্ধান্ত বিকেলে 
গত বছর করোনা পরিস্থিতিতে ১৮ মার্চ শুরু হয় বইমেলা। ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা থাকলেও করোনা বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের দুদিন আগেই শেষ হয়ে যায় বইমেলা।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বব্যাপী করোনার ঊর্ধ্বগতি ও দেশে করোনাভাইরাসের হার ক্রমাগত বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পিছিয়ে যেতে পারে এবারের অমর একুশে বইমেলা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই সপ্তাহে পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে এবারের মেলা। 

মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা আজ রোববার (১৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘অফিসিয়ালি কোনো চিঠি এখনো হাতে পাইনি। দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর সিদ্ধান্তের কথা শুনেছি। চিঠি হাতে এলেই জানানো হবে।’

সংস্কৃতি বিষয়ক সচিব মো. আবুল মনসুর বলেন, ‘বিকেলের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। সেটি বাংলা একাডেমি থেকে জানা যাবে।’

প্রতিবছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়। তবে গত বছর করোনা পরিস্থিতিতে দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ শুরু হয় বাঙালির প্রাণের মেলা। ওইদিন বিকেল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা থাকলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের দুদিন আগেই শেষ হয়ে যায় বইমেলা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক