১২ জানুয়ারী, ২০২২ ১২:২৪ পিএম

মেডিকেল বর্জ্য বিশোধনে চট্টগ্রামে ইন্সিনারেট প্ল্যান্ট চালু

মেডিকেল বর্জ্য বিশোধনে চট্টগ্রামে ইন্সিনারেট প্ল্যান্ট চালু
প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্ল্যান্টের পুরো অর্থায়ন করেছে জাইকা।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হলো মেডিকেল বর্জ্য বিশোধনে ইন্সিনারেটর প্ল্যান্ট। জাপানি সহযোগিতা সংস্থা জাইকার অনুদানে স্থাপিত আধুনিক প্রযুক্তির এই প্ল্যান্টে প্রতিদিন নগরীর ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল থেকে উৎপাদিত সব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা করা হবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) নগরের হালিশহরের আনন্দবাজারে স্থাপিত ইন্সিনারেটরের উদ্বোধন করেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এসময় তারা বলেন, এই উদ্যোগ নিরাপদ ও হেলদি সিটি গড়ার ক্ষেত্রে একটি মাইলফলক।

অনুষ্ঠানে রেজাউল করিম চৌধুরী বলেন, করোনার সময় যেখানে সেখানে মাস্ক ও গ্লাভস ফেলা হয়েছে। এতে সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই ধরনের বর্জ্য ব্যবস্থাপনায় ইনসিনেরেটর স্থাপন করা হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম মহানগরীতে ছোটবড় মিলিয়ে ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতাল আছে ২৮২টি। যেখান থেকে প্রতিদিন গড়ে মেডিকেল বর্জ্য উৎপাদিত হয় প্রায় আড়াই টন।

এসব বর্জ্য অনেকসময় যথাযথভাবে সংরক্ষণ করা হয় না। আবার তা সংগ্রহ করা হলেও তা উন্মুক্ত পরিবেশে পোড়ানো হয় অন্যান্য বর্জ্যের সঙ্গে। তাতে সংক্রামক নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হন স্থানীয় বাসিন্দারা।

এমন ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি থেকে নগরবাসীকে বাঁচাতে জাইকার অনুদানে নগরীতে প্রথমবারের মতো চালু হলো আধুনিক মেডিকেল বর্জ্য ব্যবস্থা পদ্ধতি। যার মাধ্যমে নগরীর সব মেডিকেল বর্জ্য স্বাস্থ্যসম্মত উপায়ে ধ্বংস করা হবে।

প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্ল্যান্টের পুরো অর্থায়ন করেছে জাইকা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক