০৭ জানুয়ারী, ২০২২ ০৯:২৭ পিএম

করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে: প্রধানমন্ত্রী

করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেডিভয়েস রিপোর্ট: সবাইকে শিগগিরই টিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রুত ছড়িয়ে পড়া করোনার অমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সবাইকে এখনই সাবধান হতে হবে।

টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের তৃতীয় বর্ষ পূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মহামারীর কারণে এক গভীর সঙ্কটের মধ্য দিয়ে আমাদের বিগত ২০২০ এবং ২০২১ সাল অতিক্রম করতে হয়েছে। সেই সঙ্কট এখনও কাটেনি।’

তিনি বলেন, ‘এর মধ্যেই আবার বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের এখনই সাবধান হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা টিকা নেননি, তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ জানাই।’

দেশে এখন পূর্ণোদ্যমে টিকাদান কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, চলতি মাস থেকে গণটিকা কার্যক্রমের মাধ্যমে প্রতি মাসে এক কোটি মানুষকে টিকার আওতায় আনার কর্মসূচি নিয়েছে তার সরকার।

প্রধানমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ১২ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন প্রায় ৭ কোটি ৫৮ লাখ এবং দুই ডোজ পেয়েছেন ৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার মানুষ।

গতমাস থেকে বুস্টার ডোজ দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের হাতে সাড়ে ৯ কোটির বেশি ডোজ টিকা মজুদ আছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক