০১ জানুয়ারী, ২০২২ ০৬:০৬ পিএম

করোনায় বছরের প্রথমদিনে চারজনের মৃত্যু

করোনায় বছরের প্রথমদিনে চারজনের মৃত্যু
একই সময়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩৭০ জন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে ২০২২ সালের প্রথমদিনে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৭৬ জনে।

একই সময়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩৭০ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জনে।

আজ শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭৪ টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে, একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২০৩ জন। এ নিয়ে এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের মধ্যে। মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়েপড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত বছর ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক