২২ ডিসেম্বর, ২০২১ ০৬:১৭ পিএম

‘শনাক্তের হার কম বলে আত্মতুষ্টির সুযোগ নেই’

‘শনাক্তের হার কম বলে আত্মতুষ্টির সুযোগ নেই’
করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চলতি ডিসেম্বর মাসের শুরু থেকে করোনা রোগী শনাক্ত হওয়ার হার দুই শতাংশের নিচে রয়েছে। এ সময়ে  শনাক্ত হয়েছে ৫ হাজার ৫৯ জন রোগী। কিন্তু এ নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

আজ বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যদিও করোনাভাইরাসে আক্রান্ত রোগীর হার অব্যাহতভাবে দুই শতাংশের নিচে রয়েছে, তবুও আত্মতুষ্টির সুযোগ নেই। তাই করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।

অধ্যাপক নাজমুল ইসলাম আরো জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে জুলাই মাসে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়। সারাদেশের মধ্যে ঢাকা জেলায় সর্বোচ্চ সংখ্যক ৫ লাখ ৩৩ হাজার এবং সর্বনিম্ন কক্সবাজার জেলায় ২৩ হাজার ৪২২ জন রোগী শনাক্ত হয়েছে।

তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনার নতুন ধরন অমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা আগের তুলনায় বাড়তে শুরু করেছে। এ ছাড়া প্রতিবেশী দেশ ভারতে অমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। যাদের বেশিরভাগই পাওয়া গেছে মহারাষ্ট্র ও দিল্লিতে। এ ছাড়া কর্ণাটক, কেরালা, গুজরাট এবং রাজস্থানে অমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক