২১ ডিসেম্বর, ২০২১ ১২:০৭ পিএম

টিকা কার্ড নিয়ে কেন্দ্র গেলেই বুস্টার ডোজ পাবেন ফ্রন্টলাইনার ও ষাটোর্ধ্বরা

টিকা কার্ড নিয়ে কেন্দ্র গেলেই বুস্টার ডোজ পাবেন ফ্রন্টলাইনার ও ষাটোর্ধ্বরা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস মহামারীর সংক্রমণ রোধে করোনা প্রতিরোধে সম্মুখযোদ্ধা ও ষাটোর্ধ্বদের সবার আগে বুস্টার ডোজ প্রদান করা হবে। ফ্রন্টলাইনার ও ষাটোর্ধ্বরা আগের টিকা কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই বুস্টার ডোজ পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে মালদ্বীপ সফর সংক্রান্ত এক সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ সবাইকে দিতে সুরক্ষা অ্যাপের আপডেট করা হচ্ছে। এতে কিছু সংশোধন করা হচ্ছে। এখন সীমিত আকারে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। প্রথমিকভাবে চিকিৎসক-নার্সসহ ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেওয়া হবে। টিকা গ্রহণের কার্ড নিয়ে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা বুস্টার ডোজ নিতে পারবেন।’

টিকার তথ্য তুলে ধরে বলেন, এ পর্যন্ত দেশে শতকরা ৬০ ভাগ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ নিয়েছে ৩৫ ভাগ মানুষ। দেশে পর্যন্ত টিকা মজুদ আছে।

এ সময় কক্সবাজারসহ বিভিন্ন স্থানে মানুষ মাস্ক না পড়েই ভিড় করছেন, রাজনৈতিক সমাবেশেও মাস্ক পড়ছে না মানুষ। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়াও বাংলাদেশ থেকে মালদ্বীপ চিকিৎসক ও নার্স নিয়োগে চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক