বিএসএমএমইউর সাত শতাধিক নন-রেসিডেন্ট চিকিৎসককে বৃত্তি প্রদান
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধিভুক্ত ইনস্টিটিউটগুলোতে নন-রেসিডেন্সি (ডিপ্লোমা-এমফিল) কোর্সে অধ্যয়নরত সাত শতাধিক চিকিৎসককে বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তি প্রদান করা হয়।
বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান।
অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, ‘দেশে এই প্রথমবারের মতো বিএসএমএমইউর নন-রেসিডেন্ট চিকিৎসকদের বৃত্তি দেওয়া হচ্ছে। এজন্য বিএসএমএমইউ ভিসির বিশেষ কৃতিত্ব রয়েছে। এটি একটি ছোট অ্যামাউন্ট, কিন্তু এটি একটি সম্মাননা। আশা করি আপনারা গুরুত্বের সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করবেন এবং দেশের জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করবেন।’