১৩ ডিসেম্বর, ২০২১ ০৭:৫৬ পিএম

অমিক্রনে প্রথম মৃত্যু দেখল বিশ্ব

অমিক্রনে প্রথম মৃত্যু দেখল বিশ্ব
ভ্যাকসিনেশন কেন্দ্র পরিদর্শন কালে ব্রিটিশ প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে। অমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, অন্তত একজন করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে আক্রান্ত হয়ে সোমবার মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

লন্ডনের একটি ভ্যাকসিনেশন ক্লিনিক পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘দুঃখজনকভাবে হ্যাঁ, অমিক্রন হাসপাতালে ভর্তি হচ্ছে এবং অন্তত একজন রোগী অমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন’। 

তিনি বলেন, ‘আমি মনেকরি এটি করোনার একটি মৃদু সংস্করণ। এটি নিয়ে আমাদের নতুন করে কর্মপন্থা নির্ধারণ করতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে এটি যেনো অধিক পরিমাণে মানুষের মধ্যে ছড়িয়ে না পরে। এ লক্ষ্যে আমাদের প্রধান কাজ হলো বুস্টার ডোজ প্রদান কার্যক্রম আরও তরান্বিত করা।’

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম অমিক্রন শনাক্ত হয়। শনাক্তের পর থেকে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন এ ধরণ শনাক্ত হয়। নতুন ধরনটি পূর্বের সবথেকে ভায়নক ধরন ডেল্টা থেকেও অধিক সংক্রামক বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও