পরবর্তী মহামারি হবে আরও প্রাণঘাতী ও ভয়াবহ: সারাহ গিলবার্ট
মেডিভয়েস ডেস্ক: পরবর্তী মহামারি করোনাভাইরাস থেকে আরও বেশি প্রাণঘাতী হতে পারে বলে মন্তব্য করেছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের অন্যতম প্রস্তুতকারী অধ্যাপক ডেম সারাহ গিলবার্ট। ৪৪তম রিচার্ড ডিমব্লবি লেকচার প্রদানের সময় এমন মন্তব্য করেন তিনি।
আজ সোমবার (৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এ সময় টিকাগুলো করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের ক্ষেত্রে কম কার্যকর হতে পারে বলেও সতর্ক করেন এ টিকা বিশেষজ্ঞ।
সারাহ গিলবার্ট বলেন, ‘আমাদের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলে দিতে এটাই শেষ ভাইরাস নয়। সত্যি বলতে কি পরের মহামারি আরও ভয়াবহ ও প্রাণঘাতী হতে পারে।’
তাই মহামারী চলাকালীন ভ্যাকসিন এবং ওষুধ সরবরাহ প্রক্রিয়া গতিশীল করার আহ্বান জানান তিনি।
অমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলতে গিয়ে অধ্যাপক সারাহ গিলবার্ট বলেন, ‘যতদিন না আমরা এ ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানতে পারছি, ততদিন আমাদের সতর্ক থাকতে হবে এবং নতুন এই ভ্যারিয়েন্টের বিস্তার কমানোর জন্য পদক্ষেপ নিতে হবে।’
এদিকে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এটা মোকাবেলার জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে হবে।
প্রসঙ্গত, অমিক্রন ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করা হয়। দেশটির বিজ্ঞানীরা এর পরই এই ভ্যারিয়েন্টের ব্যাপারে বিশ্বকে সতর্ক করে দেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪