অমিক্রনে এখন পর্যন্ত কেউ মারা যায়নি: ডব্লিউএইচও
মেডিভয়েস রিপোর্ট: করোনার নতুন ধরন অমিক্রন খুবই সংক্রামক, কিন্তু এখন পর্যন্ত এ ভ্যারিয়েন্টের আক্রমণে কেউ মারা যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটি জানিয়েছে, বিশ্বর ৩৮টি দেশে এ পর্যন্ত নতুন এ ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। বিশ্ব অর্থনীতিতে ওমিক্রন প্রচণ্ডভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ডব্লিউএইচও।
আজ শনিবার (৪ ডিসেম্বর) ডব্লিউএইচওর বরাত দিয়ে সৌদি আরবের সংবাদ সংস্থা আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া নতুন এই করোনার ভ্যারিয়েন্টটি সর্বশেষ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় শনাক্ত হয়েছে।
ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী সৌম সোয়ামিনাথান বলেন, অমিক্রন খুবই সংক্রামক, তবে ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন তিনি।
তিনি আরও বলেন, ‘এক বছর আগে আমরা ভিন্ন পরিস্থিতির মোকাবেলা করেছিলাম। অর্থাৎ তখন করোনার ভ্যাকসিন ছিল না। কিন্তু এখন ভ্যাকসিন আছে। সুতরাং এই মুহূর্তে ভয় না পেয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।’
গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম অমিক্রন শনাক্ত হয়। তারপর এক ডজনেরও বেশি দেশে ধরনটি পাওয়া গেছে। ইতোমধ্যে এসব সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে।
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তের মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, ঝুলছে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া

করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন