০৪ ডিসেম্বর, ২০২১ ০২:২২ পিএম

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে স্বামী উধাও

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে স্বামী উধাও
পলাতক মামুন নাটোরের সিংড়া থানার লাল বানু বেওয়ানা গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ডেমরায় আর রাফি হাসপাতালে স্ত্রীর লাশ রেখে স্বামীর পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২ নভেম্বর রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বামী মামুনের (২৪) বিরুদ্ধে বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে মামলা করেছেন নিহতের বাবা হযরত সরদার। চাম্পা আক্তার (২২) নামে নিহত ওই গৃহবধূ ডেমরার পূর্ব বক্সনগর মাইনুদ্দীনের বাড়িতে স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন।

পুলিশ জানিয়েছে, পলাতক মামুন নাটোরের সিংড়া থানার লাল বানু বেওয়ানা গ্রামের মৃত নূর ইসলামের ছেলে।

ডেমরার হাজীনগর এলাকার ওই হাসপাতালের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, গত বুধবার রাতে চাম্পাকে অচেতন অবস্থায় রিকশা করে হাসপাতালে নিয়ে আসেন মামুন। হাসপাতাল থেকে বলা হয়, তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। এ সময় সিএনজিচালিত অটোরিকশা আনার কথা বলে পালিয়ে যান মামুন। 

ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, লাশ ফেলে পালানোর পর গভীর রাতে পুলিশ প্রথমে মৃতের পরিচয় জানতে পারছিলেন না। পরে তার বাবার পরিচয় পেয়ে ফোন করে থানায় এনে তাকে সব কথা শোনান তারা। 

নিহতের বাবার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, চাম্পা গত ৭-৮ বছর ধরে গাজীপুরে একটি কারখানায় কাজ করতেন। বাবার অমতে পাঁচ মাস আগে মামুনকে বিয়ে করেন। এর পর তারা ডেমরায় বসবাস শুরু করেন। 

ওসি আরও বলেন, এ ঘটনায় নিহতের বাবা হযরত সরদার থানায় মামলা করেছেন। তবে আসামিকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক