দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন, আক্রান্ত ২২
মেডিভয়েস ডেস্ক: এবার দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে নতুন ধরন শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ২২ জন। বারবার জিনগত রূপ বদলাতে সক্ষম এই ধরনটি নতুন করে করোনার বিস্তার ঘটাতে পারে বলে সতর্ক করার পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির বিজ্ঞানীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তারা এসব তথ্য জানান।
দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি) জানিয়েছে, প্রাথমিকভাবে এটির বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে বি.১.১.৫২৯। এটি দ্রুত রূপান্তর ঘটিয়ে বিস্তার ঘটাতে সক্ষম।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জোয়ে ফাহলা বলেন, এটি খুবই উদ্বেগের একটি বিষয়। এমনিতেই দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। ভাইরাসটির নতুন ধরনের কারণে তা বিপদ আরও বাড়াতে পারে।
দক্ষিণ আফ্রিকার ভাইরোলজিস্ট তুলিও দে অলিভেইরা স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা করোনার নতুন একটি ধরন খুঁজে পেয়েছি। এটি দক্ষিণ আফ্রিকার জন্য উদ্বেগজনক। এর ফলে করোনা সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়তে পারে।’
তিনি আরও জানান, দক্ষিণ আফ্রিকা থেকে বতসোয়ানা ও হংকংয়ে যাওয়া মানুষদের মধ্যেও এটি শনাক্ত করা গেছে।
এদিকে বুধবার একদিনে দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ১২শ’ ছাড়িয়েছে। এই নতুন ধরন শনাক্ত হওয়ার আগেই দেশটির কর্তৃপক্ষ ধারণা করেছিল ডিসেম্বরের মাঝামাঝি করোনার চতুর্থ ধাপ মারাত্মক আকার ধারণ করতে পারে।
করোনা মহামারি শুরুর পর থেকে দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৮৯ হাজার ৬৫৭ জন।
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ