২৩ নভেম্বর, ২০২১ ০৩:০১ পিএম

করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী
ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স।

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। সোমবার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রীর দপ্তর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, করোনাভাইরাস থেকে সুরক্ষায় টিকার পুরো ডোজ আগেই নিয়েছিলেন জ্যঁ ক্যাসটেক্স।  কিন্তু এরপরও করোনায় আক্রান্ত হলেন তিনি।

জ্যঁ ক্যাসটেক্স বেলজিয়াম সফরে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রোর সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার পর ফরাসি প্রধানমন্ত্রীর মেয়ে করোনা পজিটিভ হন। পরে করোনা পরীক্ষায় ক্যাসটেক্সেরও করোনা ধরা পড়ে।

এক বিবৃতিতে ফরাসি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আগামী ১০ দিন আইসোলেশনে থাকবেন তিনি।  ওই অবস্থায় থেকেই তিনি দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি ইউরোপজুড়ে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে।  কোনো কোনো দেশে করোনার চতুর্থ ঢেউ লেগেছে।  সংক্রমণ থেকে বাঁচতে বহু দেশ লকডাউনসহ করোনা বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে। সোমবার থেকেই দেশজুড়ে লকডাউন আরোপ করেছে অস্ট্রিয়া।

তবে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ বলছেন, করোনার সংক্রমণ রুখতে ফ্রান্সে এ ধরনের কোনো নিয়মের প্রয়োজন নেই। কারণ দেশটির হেলথ পাস বিষয়ক নিয়মগুলো ইতোমধ্যেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে অনেকটা সফল হয়েছে। তবে করোনার টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করতে চান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও